আজ জেপি নাড্ডার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন পায়েল সরকার
দি নিউজ লায়নঃ আজ জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল পায়েলকে নিয়ে। আজ তা সত্যি হল।
আজ সকাল সকাল দলীয় কার্যালয়ে জেপি নাড্ডার উপস্থিতিতেই দিলীপ ঘোষ অভিনেত্রীর হাতে তুলে দেন গেরুয়া পতাকা। উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় অভিনেত্রীকে।
কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।

Post a Comment